জামায়াত একদল দক্ষ, যোগ্য এবং পরিশ্রমী আত্মনির্ভরশীল মানুষ তৈরি করছে – এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি


৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪

রংপুর সংবাদদাতা : জাতীয় সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একদল দক্ষ, যোগ্য এবং পরিশ্রমী আত্মনির্ভরশীল মানুষ তৈরি করছে। এজন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের কুরআন-হাদীসের শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক শক্তির যোগ্যতা অর্জন করতে হবে।
তিনি গত ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর অঞ্চল মহিলা বিভাগের মানবসম্পদ বিভাগ আয়োজিত বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী রংপুর অঞ্চল মহিলা বিভাগের পরিচালিকা রোজিনা রোজির সভাপতিত্বে সম্মেলনে অঞ্চল মহিলা বিভাগের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি সিদ্দিকা খাতুন বিথী, দায়িত্বশীলা রাজিয়া সুলতানা অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।
সাবিকুন্নাহার মুন্নী এমপি বলেন, আমরা নারী, আমরা পরি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস ওয়া সাল্লামের শিক্ষায় সুন্নত পালন করে আমাদের ও সমাজে এমন সম্পদে পরিণত হতে হবে। পরিবার থেকে রাষ্ট্র, সমাজের সকল সেক্টরে উন্নয়ন এবং কল্যাণে মেধার ভিত্তিতে যোগ্যতার প্রমাণ দিতে হবে। আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনে এগিয়ে যাই।