রাজশাহীতে সমকালীন প্রেক্ষাপটে মহানবী সা.-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১
সমকালীন প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর নৈতিক শিক্ষা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে ‘সমকালীন প্রেক্ষাপটে মহানবী সা.-এর নৈতিক শিক্ষা ও সুশাসন প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি আলী হাসান উসামা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম মহানবী সা.-এর নৈতিক আদর্শ ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেকে প্রা-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা আবুল কাশেম ফারুকী ও চিকিৎসক ডা. রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন সমন্বিত পেশাজীবী পরিষদের সভাপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন।
সেমিনারটি সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন ও ফজলুল হক তুহিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিজুল হক। প্রেস বিজ্ঞপ্তি।