মুহাম্মদ রেজাউল করিম

কষ্ট জ্বলে অন্তরে


২৩ আগস্ট ২০২৬ ১০:৪৩

 

কষ্ট জ্বলে অন্তরে
সুখ উড়ে গেছে দূরে
কী আর করবো বলো
চারপাশে ভিড়
জ্বলে কষ্টের শিখা
যেতে হবে অনেক দূর
তেড়ে আসে রাতের আঁধার
কখন জ¦লে উঠবে সোনালি ভোর
তবে পথ চলো
আর সামনে যাও
খুলে যাবে নতুন দরজা
পাবে সুখ
পাবে শান্তি
নইলে আর উপায় কী বলো॥