শহীদ সিরাজী
বাতাসে লাশের গন্ধ
২৩ আগস্ট ২০২৬ ১০:৪১
এখন বাতাসে ভাসছে গন্ধ লাশের
পুড়ছে আগুনে বসতি বসবাসের
‘শকুনি থাবা’ ফাগুন করছে ম্লান
এ যেন গণতন্ত্রের লুট প্ল্যান!
দেখছি কী আর দেখার ছিল কী বাদ?
মজলুমরাই হচ্ছে জুলুমবাজ!
নিজেদের গোশত খাচ্ছে ওরা নিজে!
বসেছে মানুষ দেখি গন্ধম ভোজে!
তবুও নেতারা বাজায় নীরোর বাঁশি!
রোম পুড়ে খাক; মুখে ইবলিস হাসি!
ফ্যাসিবাদ প্রেত দেখি ফের উঁকি মারে
‘চব্বিশ’ ক্রোধে দূর করো পরপারে।
করো না জুলুম; ছিলে তুমি মজলুম
নচেৎ রবের ফয়সালা দেবে ‘চুম’!