কর্মগুণী কিতাবখানা-এর কবিতা

এম এম আর তাহমিদ


২৩ আগস্ট ২০২৬ ১০:৩৭

কতগুলো কর্তব্যের কথা,
কাছাকাছি করে কালিগাঁথা,
কিছু কাগজে কলমে করে,
কারারুদ্ধারে কিতাব কয়রে,
কাজের কথা কইবে কিতাব,
কইবে কত্ত কর্মভাব,
কুটিরেতে কাছে করালে,
কথা কবে ক্রান্তিকালে,
কব্জায় করাবে কৌশল,
কলিজারে করবে কোমল,
কাণ্ডজ্ঞানী করাবে কল্লারে,
কমনীয় করবে কণ্ঠরে।

কৌতুকে কাটাবে কাল,
কাটাবে না কষ্টের কাল,
কাহিনী কাব্য কত কিছু,
কৌতূহল কাঁচুমাচু,
কপোলে করে কান্না করবে,
কিংবা কখনো ক্রোধ কষবে,
কামাই করবে কাগজ কড়ি,
করলে কিতাব কাড়াকাড়ি।