আ’লীগের বিচার আগে রাজনীতি পরে -ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের


২০ আগস্ট ২০২৬ ০৯:৫২

সোনার বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের স্টার নিউজের সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে বলেছেন, বিচার আগে, রাজনীতি পরে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার গত ১৯ আগস্ট বুধবার সাপ্তাহিক সোনার বাংলাকে এ কথা জানিয়েছেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের খুব পরিষ্কার করে ৩টা পয়েন্ট উল্লেখ করেছেন- ১. একটা রাজনৈতিক দল হিসেবে কেউ রাজনীতিতে ফিরতে চাইলে তাতে জামায়াতের ‘দলগত’ আপত্তি নেই। ২. কিন্তু আগে তাদের করা অন্যায়ের বিচার হতে হবে। গণহত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, লুটপাটের সাথে যারা জড়িত, তাদের সবার বিচার। ৩. বিচারের পর যদি আওয়ামী লীগ নামে কিছু অবশিষ্ট থাকে, তখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে তারা থাকবে কি থাকবে না। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডা. তাহের দরজা বন্ধ করেননি। বরং বলেছেন, দরজার চাবি তাদের হাতেই। তারা নিজেদের কর্মকাণ্ড দিয়েই সেই দরজার সামনে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
একটা রাজনৈতিক দল থাকবে কি না, সেটা পরের কথা। আগের কথা হলো জবাবদিহি। কারণ বিচার বাদ দিয়ে যদি অপরাধীদের ৎবযধনরষরঃধঃরড়হ (পুনর্বাসন) শুরু হয়, তাহলে শুধু একটা দল ফিরবে না। ফিরে আসবে পুরো ফ্যাসিস্ট বপড়ংুংঃবস (ব্যবস্থা) ফিরে আসবে রাষ্ট্রীয় দমন-পীড়নের পুরোনো রাজনীতি। ফিরে আসবে গণতন্ত্র হত্যার কালচার।
বার্তা একটাই: আপনি রাজনীতি করবেন? ভালো কিন্তু আগে আদালতে প্রমাণ হোক আপনি দোষী নাকি নির্দোষ। অপরাধ প্রমাণিত হলে পুনর্বাসনের কোনো নৈতিক ভিত্তি নেই।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার রাস্তা কেউ বন্ধ করেনি। তারা নিজেরাই নিজেদের কর্ম দিয়ে সেই রাস্তা কংক্রিট করে দিয়েছে। বিচার আগে। রাজনীতি পরে। এটাই ন্যায়বিচার। এটাই রাষ্ট্র।