নেতৃত্বের মূল ভিত্তি সততা, জবাবদিহি ও জনকল্যাণে নিবেদিত মানসিকতা -ইজ্জত উল্লাহ এমপি


৮ জুলাই ২০২৬ ১৯:১৭

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, নেতৃত্বের মূল ভিত্তি হলো সততা, জবাবদিহি ও জনকল্যাণে নিবেদিত মানসিকতা। সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই।
সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুন্সিপাড়ায় অবস্থিত কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক বলেন, দক্ষ, সৎ ও জনমুখী নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণের গুরুত্বও তুলে ধরেন।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার আমীর, সভাপতি, সেক্রেটারি এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।

কবি সৈয়দ আলী আহসান
২৭ জুলাই ২০২৬ ১৬:০১