বগুড়ার শেরপুরে জামায়াতের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
১ জুলাই ২০২৬ ২০:০৯
শেরপুর (বগুড়া) সংবাদদাতা: গত ২৬ জুন শুক্রবার আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে বগুড়া শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কানাইকান্দর হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
শাহ-বন্দেগী ইউনিয়নের আমীর জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. কাউসার হোসেনের সভাপতিত্বে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে ছাত্রশিবিরের একটি টিমসহ ১১ ইউনিয়নের মোট ১২টি টিম অংশগ্রহণ করে।
প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামাতের যুব বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, নেশা হতে মুক্তি চাইলে খেলার বিকল্প নাই। ছেলেরা খেলার সাথে সংশ্লিষ্ট থাকলে মাদক ও অনলাইন গেম থেকে তারা মুক্ত হবে।
বক্তব্য দেন শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. নাজমুল হক, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।