সরকারি বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে -গোলাম রসুল এমপি
১ জুলাই ২০২৬ ২০:০৮
অভয়নগর (যশোর) সংবাদদাতা : সরকারি সকল বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেছেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়ে সঠিক প্রক্রিয়ায় ক্রয় ও বিতরণ নিশ্চিত করতে হবে।
গত ২৭ জুন শনিবার দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিশেষ বরাদ্দের আওতায় গরিব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম রসুল এমপি আরও বলেন, জনগণের স্বার্থে প্রকল্পের সুফল যেন প্রকৃত জনগণের কাছেই পৌঁছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি রজায় রাখার আহ্বান জানান তিনি।