ফেনীর সোনাগাজীতে শিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি


১ জুলাই ২০২৬ ২০:০৬

ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলায় মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী পশ্চিম মডেল শাখা।
গত ২৮ জুন রোববার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা শাখার এইচআরডি সম্পাদক মো. আসিফ, সোনাগাজী পশ্চিম মডেল শাখার থানা সভাপতি রফিক উদ্দিন নোবেল প্রমুখ।