শাহজাদপুর উপজেলা জামায়াত নেতা আব্দুস সবুরের ইন্তেকাল
২৫ জুন ২০২৬ ১০:৫১
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পোরজনা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য (রুকন) মাওলানা আব্দুস সবুর (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৯ জুন শুক্রবার রাত ১০টায় রানীকোলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গত ২০ জুন শনিবার সকাল ৮টায় জানাজা শেষে রানীকোলা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহীনুর আলম, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস সালাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, মাওলানা নিজাম উদ্দিন। সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আমিনুল ইসলাম। পরে জামায়াত নেতৃবৃন্দ মরহুম আব্দুস সবুরের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।