ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের আদর্শের প্রশ্নে আপসহীন হতে হবে -মাওলানা মমতাজ উদ্দিন


২০ জুন ২০২৬ ১২:৪৯

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের ঈমানি মজবুতি অর্জন ও আদর্শের প্রশ্নে আপসহীন হতে হবে। গত ১৩ জুন শনিবার লালমনিরহাট জেলা জামায়াতের এক ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মমতাজ উদ্দিন বলেন, কুরআন ও হাদিসের যথাযথ জ্ঞান অর্জন এবং জাগতিক জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে হবে। তিনি দায়িত্বশীলদের সর্বাবস্থায় সত্যের সাক্ষ্য হতে হবে, সকল প্রকার প্রলোভন মিথ্যা অপপ্রচারের ফাঁদে পা না দিয়ে সত্য প্রতিষ্ঠায় ধৈর্যের সাথে আত্মনিয়োগ করতে হবে। ঈমানি মজবুতি অর্জন, জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন ও সত্যের সাক্ষ্য হওয়া বা সত্যের ওপর অবিচল থাকা এই ৩টি গুণ অর্জনের জন্য দায়িত্বশীলদের প্রতি তাগিদ দেন তিনি।
লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায় জেলা জামায়াত অফিসের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।