মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা

ভিন্ন পথে দারুণ কষ্ট


২০ জুন ২০২৬ ১২:১১

পথ ভুলে যাইনি
যাবোই তো সরল পথে
পথ তাঁর সরলরেখা
পথ তাঁর কণ্টকাকীর্ণ
তবু যাবো নির্ভীক
যদি ফুল ফোটে ফুটুক
যদি রক্ত ঝরে ঝরুক
তবু যাবো তো তার পথে নির্ভীক
তার পথে জ¦লে ওঠে সুখ
ভিন্ন পথে বিবর্ণ মুখ
তাঁর পথ তো মুক্তির পথ
তাঁর পথ তো কল্যাণের পথ
তবে তাঁর পথে এসো
মুক্তির পথে এসো
ভিন্ন পথে যেয়ো না আর
ভিন্ন পথে দারুণ কষ্ট॥