টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দাউদ আলীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির সৌজন্য সাক্ষাৎ
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০
টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দাউদ আলীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির সৌজন্য সাক্ষাৎ
২৫ সেপ্টেম্বর জুম’আ বার স্থানীয় সময় বিকেলে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত জনাব মুহাম্মদ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি
।
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশনের নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সেবার মান বৃদ্ধি, রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি সংখ্যক ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মান্যবর রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করেন নেতৃবৃন্দ।
সর্বোপরি, বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতের প্রতিনিধি দল। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মিশনের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি জনাব আব্দুল মোমেন, শাহীন আলী এবং ব্যবসায়ী নেতা জনাব সানাউল হক। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।-ঢাকা- ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ,প্রেস বিজ্ঞপ্তি