ঈদ পুনর্মিলনী


৪ জুন ২০২৬ ১১:১২

মুসলিমদের বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা গত ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপিত হয়েছে। কুরবানি-পরবর্তী গরিব ও মিসকিনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গোশত বিতরণ, কুশল বিনিময়সহ নানা কর্মসূচি পালন করেছে মুসলিমরা। ঈদ-পরবর্তী সারা দেশে নেতকর্মী ও শুভাকাক্সক্ষীদের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা। এসব অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পাটগ্রাম পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে রোববার পাটগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মো. মিরু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক মো. আতাউর রহমান বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, পাটগ্রাম উপজেলা সেক্রেটারি মো. মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা মো. আনিসুল ইসলাম, পাটগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিব, শ্রমিক কল্যাণ বিভাগের পাটগ্রাম পৌর শাখার সভাপতি শ্যামল, ওলামা বিভাগের পাটগ্রাম পৌর শাখার সভাপতি মাওলানা মো. জহুরুল ইসলাম প্রমুখ।

কটিয়াদী জামায়াতের ঈদ পুনর্মিলনী
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে গত ২৯ মে শুক্রবার সকালে কটিয়াদীর স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষাবিদ, সামাজিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান নাদিম। কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, সাবেক সচিব ড. গোলাম মোস্তফা ও ড. জাহিদুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ, জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী প্রমুখ।

নাগরপুরে ঈদ পুনর্মিলনী
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল এবং যুব জনশক্তিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এমএ মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ব্যবসা বিভাগের সভাপতি মো. আব্দুর রশিদ মিয়া হারুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল, সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলাম, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন ও সেক্রেটারি মো. মিজানুর রহমান, বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হাবিবুর রহমান ও সেক্রেটারি মো. জাকির মিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

দাউদকান্দিতে জামায়াতের ঈদ পুনর্মিলনী
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে শনিবার সকাল ৯টায় উপজেলার গৌরীপুর বাজারস্থ বন্ধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল মতিন। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর জামায়াতের আমীর আবুল কাশেম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আবুল বাশার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আদনান, ঢাকা বসুন্ধরা সাংগঠনিক থানার আমীর আবুল বাশার, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা কাজী ওবায়েদ উল্লাহ।

পাকুন্দিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে শুক্রবার সকাল ৯টায় উপজেলা জামায়াতের অফিস হলরুমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আজিজুল হক (কাজল)। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জেলা তালিমুল কুরআনের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক উপজেলা আমীর ডা. সোহরাব উদ্দিন এবং মাওলানা বোরহান উদ্দিন। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মিনহাজ উদ্দিন।

শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নে জামায়াতের ঈদ পুনর্মিলনী
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগেেঞ্জর শিবগঞ্জের নয়ালাভাঙ্গা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মিরাটুলি বাবুপুরে ইউনিয়ন আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে গত ৩১ মে রোববার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী এমপি এলাকার সাত ভাইয়াপাড়া থেকে খোনাপাড়া পর্যন্ত রাস্তাসহ ছোট বড় কয়েকটি রাস্তা নির্মাণ ও সংস্কারের আশ্বাস দেন। এছাড়া এলাকার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা দূরীকরণের জন্য পর্যায়ক্রমে ড্রেন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের নমিনী মো. জাফর ইকবাল।

সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন সোমবার সকালে মঙ্গলেরগাঁও বাজারে অবস্থিত পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আসগার আলী।