সামিউল ইসলামের ইন্তেকালে আমীরে জামায়াতের শোক
৪ জুন ২০২৬ ১১:০৭
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সদস্য (রুকন) মো. সামিউল ইসলাম (৩০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। গত ৩১ মে রোববার এক শোকবাণীতে তিনি বলেন, সামিউল ইসলামের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমীরে জামায়াত বলেন, আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন।
অপর এক যুক্ত শোকবাণীতে সামিউল ইসলামের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম।
মো. সামিউল ইসলাম পলাশবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিধোন গ্রামের বাসিন্দা আকবর আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি গত ৩০ মে শনিবার ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী পৌর শাখার অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মা, একমাত্র বোন, একমাত্র ছোট ভাই ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও সহকর্মী রেখে গেছেন।
গত ৩১ মে রোববার বাদ জোহর তাঁর নিজ গ্রাম সিধোনে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় গাইবান্ধা জেলা আমীর আবদুল করিম এমপি, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।