বায়েক ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা আতাউর


৪ জুন ২০২৬ ১১:০১

আগুনে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলা বায়েক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব খাদলার স্থানীয় ইউপি সদস্য আলি আশরাফকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। গত ১ জুন সোমবার এই আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি নুরুল আমিন, বায়েক ইউনিয়ন সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন, ওয়ার্ড সভাপতি আ. করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, গত ৩১ মে রোববার রাত ১০টা থেকে ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। প্রেস বিজ্ঞপ্তি।