আহসান হাবিব বুলবুল-এর কবিতা

নতুন বাংলাদেশে ঈদ


২২ মে ২০২৬ ২১:২৩

মুক্ত আকাশ, সবগুলো জানালা খোলা
নতুন বাংলাদেশ।
ঈদ এসেছে ঈদ; হিপ হিপ হুররে…!
দস্যুরা পালিয়েছে
পরিত্যক্ত বাড়িঘর নিদর্শন হয়ে আছে,
জালিমের পরিণতি চেয়ে দেখে বিশ্ব!
ত্যাগের মহিমায় সুরমা ছোঁয়া চোখে
আত্মার পরিশুদ্ধি। সুরভিত চারদিক।
ঈদ এসেছে ঈদ ; হিপ হিপ হুররে
নতুন বাংলাদেশ!
জরা ক্ষুধা কুহেলিকা ঠেলে
সামনে চলে কোন অভিযাত্রিক!
জুলাইয়ের টগবগে রক্ত
তারুণ্যের উচ্ছ্বাস, আঠারোর স্পর্ধা
মানে না বাধা, জানে না পিছুহটা
ভাঙে যত শৃঙ্খল বাধার প্রাচীর।
মুক্ত আকাশ, সবগুলো জানালা খোলা
নতুন বাংলাদেশ।
ঈদ এসেছে ঈদ, হিপ হিপ হুররে!
এসো ভাই এসো
গড়বো মোরা দ্বিতীয় রিপাবলিক।
নতুন বাংলাদেশ
সোনার বাংলাদেশ।