শ্রমজীবীদের ভাগ্যোন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলন করে যাচ্ছে -এডভোকেট আতিকুর রহমান
১৫ মে ২০২৬ ২১:৩৪
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলন করে যাচ্ছে। গত ৯ মে শনিবার সকালে রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রংপুর-দিনাজপুর অঞ্চল দায়িত্বশীল ও পৃথক কর্মী সমাবেশ এবং রংপুরের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য অধ্যাপক আবুল হাশেম বাদল, সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, রংপুর মহানগর উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান ও জেলা উপদেষ্টা মাওলানা এনামুল হক, নীলফামারী জেলা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা সভাপতি মতিউর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি এডভোকেট কাওছার আলী ও জেলা সভাপতি বেলাল আবেদীন, জেলা সেক্রেটারি হারুন উর রশিদ, পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলম ও জেলা সেক্রেটারি অধ্যপক লুৎফর রহমান, কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন ও জেলা সেক্রেটারি আতাউর রহমান, গাইবান্ধা জেলা সভাপতি নুরন্নবী প্রধান, দিনাজপুর জেলা সভাপতি জাকির হোসেন ও সেক্রেটারি এনামুল হক বক্তব্য রাখেন।
এডভোকেট আতিকুর রহমান বলেন, অতিতে শ্রমিক আন্দোলনে সৎ নেতৃত্বের অভাবে শ্রমিক সমাজ সীমাহীন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই সংকট দূর করতে আপনাদের এগিয়ে আসতে হবে। শ্রমিকরা সবসময় ব্যবহার হয়েছে, তারা আবার বঞ্চিতও হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি কাঠামোর দাবি জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজ র্বোড বাস্তবায়নসহ শ্রমজীবী মানুষের যৌক্তিক দাবিসমূহ পুরণ করতে হবে। দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব সার্থক হবে না।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে আন্দালন করছে। এই অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দূর করতেই আমদের নিরলস কাজ করতে হবে।
এদিন বিকেলে একই স্থানে সমাবেশের দ্বিতীয় অধিবেশনে রংপুরের নির্বাচিত রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমীনকে সংবর্ধনা দেয়া হয়।