আবুবকর সালেহ-এর কবিতা
হারানো বিজ্ঞপ্তি
১৫ মে ২০২৬ ২১:১২
বিশ্বাস হারিয়ে যায়
আশা ভরসা
গ্রীষ্ম বর্ষা
পার হয়ে একদিন
নিশ্বাস হারিয়ে যায়।
বিশ্বাস খুঁজেছি, পাইনি
বন্ধুদের আসরে
পিরীতির বাসরে
যদি সেখানেও না মেলে
ভয়ে তাই সেখানে যাইনি।
কত দামি সাজ সজ্জায়
কত পদ পদবীর
কত দাবি তদবির
খালি হাঁড়ি বাজে বেশি
তাই মরি লজ্জায়।
পদ পেয়ে অজ্ঞ
হায় দেখি ফুর্তি
কীযে ভাবমূর্তি
ঢোল ঢ্যাঁড়া পিটিয়ে
করে যাগ যজ্ঞ।
হয়ে মহারথিরে
মদ গাঁজা ধরে ভাং
বোতলের টুংটাং
শয়নের সাথী শত
তবু সৎ সতী রে।
কী যে হলো গতি রে
বৌ করে পরকীয়া
লাজে মরে পতি রে।
রত তারা রতিতে
দাড়ি ছাড়া যতিতে
আজকাল এই চল
ছিলো না তো অতীতে।
বাজে ঢোল শোরগোল
প্রগতির সড়কে
তবুও তো আছি বেশ
কাক্সিক্ষত নরকে।