গোদাগাড়ীতে শ্রমিক দিবসে র্যালি ও আলোচনা সভা
৭ মে ২০২৬ ০৯:৩৭
রাজশাহী সংবাদদাতা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা নেতা, শিক্ষক নেতা ও স্থানীয় জামায়াত নেতারা। আলোচনা সভার আগে একটি র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।