দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা চালিয়ে যেতে হবে -হামিদুর রহমান আযাদ
৭ মে ২০২৬ ০৯:৩৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক ড. এএইচএম হামিদুর রহমান আজযাদ বলেছেন, আমরা কি দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টির পথে আছি। আমরা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। আমরা কি জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম ও চেষ্টা করে যাচ্ছি। সেটি হলে সেই শিক্ষা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, সে চেষ্টা আমরা চালিয়ে যাব।
গত ১ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেনের জানাজা নামাজপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসা মাঠে মরহুরেম জানাজা শেষে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
এছাড়া বক্তব্য দেন অধ্যাপক আব্দুত তাওয়াব, শামসুল ইসলাম আল বরাটী, মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রেজাউল করিম, শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আব্দুর রব হাশেমী ও রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম। অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। খেলাফত মজলিস সভাপতি শাহ্, হুমায়ন কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলন সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মো. আমজাদ হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, দেলোয়ার হোসেন গত ৩০ মে বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।