কসবায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা


৭ মে ২০২৬ ০৯:৩৩

গত ২৮ এপ্রিল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর ও রাউতহাট পরিদর্শন করে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। গত ৩ মে রোববার বিকেলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, বিনাউটি ইউনিয়নের জননন্দিত নেতা ইমরান হোসেন, জামায়াত নেতা মিজানুর রহমান দুলাল, বিল্লাল হোসেন প্রমুখ।
সমবেত জনতার উদ্দেশে আতাউর রহমান সরকার বলেন, ২৮ এপ্রিল কসবা-আখাউড়া উপজেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেলেও স্থানীয় এমপি জনগণের খবর নিতে আসেনি। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতাও পৌঁছেনি, যা দুঃখজনক। প্রেস বিজ্ঞপ্তি।