শ্রীনগর উপজেলা জামায়াতের আমীর টিএম বিলাল হোসাইনের ইন্তেকাল


২৯ এপ্রিল ২০২৬ ১৮:০৩

মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আমীর টিএম বিলাল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৬ এপ্রিল সকাল ৯টায় ঢাকার অরোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছেন।
মরহুম টিএম বিলাল হোসাইন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।
বাদ জোহুর মরহুমের জানাজা নামাজ শ্রীনগর উপজেলার ছনবাড়ী আল-মদিনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রহুল কুদ্দুস। জানাযা শেষে তার নিজ জেলা বাগেরহাটে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ জেলা জামাতের আমীর রুহুল কুদ্দুস ও সেক্রেটারি একেএম ফফখরুদ্দিন রাজি। নেতৃদ্বয় মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।