প্রেস ক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৯ এপ্রিল ২০২৬ ১৮:০৩
বর্ণাঢ্য আয়োজনে প্রেস ক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ক্লাব চত্বর, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় অংশ নেয়।
প্রেস ক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বিলচলনি, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, দৈনিক এ যুগের দ্বীপের সম্পাদক ওমর সরকার, পাবনা পলাশ একাডেমির প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ, প্রেস ক্লাব পাবনার সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।