সাংবাদিক বিএম মনিরের মাগফিরাত কামনা করে আগৈলঝাড়া প্রেস ক্লাবের দোয়া মোনাজাত


২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৪

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্থানীয় সাংবাদিক বিএম মনির হোসেনের (৫০) রুহের মাগফিরাত কামনা করে আগৈলঝাড়া প্রেস ক্লাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক বিএম মনির হোসেন গত ১৪ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন জাতীয় ও বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় কর্মরত ছিলেন। গত ১৫ এপ্রিল বুধবার সকালে জানাজা শেষে বড় বাশাইল হাইস্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।