যারা গণভোট মানে না, তারা প্রতারক – শিশির মনির


৯ এপ্রিল ২০২৬ ১১:২৪

বগুড়া সংবাদদাতা : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট শিশির মনির বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করে এখন যদি ৫১ শতাংশের ক্ষমতাবলে ৭০ শতাংশের মতামতকে বাতিল করতে চায়, তাহলে সেটা হবে জাতির সাথে চরম প্রতারণা। যারা গণভোট মানবে না, তারা মুনাফিক।
গত ৫ এপ্রিল রোববার দুপুরে বগুড়ায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জনরায় উপেক্ষা নয়, গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জোবাইদুর রহমান বাবু, এডভোকেট সাকিল আহম্মেদ, বগুড়া বারের আইনজীবী এডভোকেট আল-আমিন প্রমুখ।