মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

একগুচ্ছ দ্বিপদী


১৭ মার্চ ২০২৬ ১১:০৪

জন্ম…
কারো জন্ম গ্রামে
কারো জন্ম শহরে।

শৈশব…
শৈশব কখনো ফুরায় না
শুধু বদলায় খেলনা।

শিক্ষা…
কেউ লেখাপড়া করে মানুষ হয়
কেউ হয় অমানুষ।

পথ…
সবাই যায়
কেউ গন্তব্য, কেউ ভুলে।

বিবেক…
আবেগ দিয়ে কাজ নয়
বিবেক দিয়ে কাজ।
জীবন…
নদীর মতো এঁকেবেঁকে করে যায় বাকুর পথ
কান্না হাসির স্মৃতি হয়ে পূর্ণ করে ফেরার শপথ।
জরুরি বিজ্ঞপ্তি….
বেদনার পলি জমে নাব্য হারাচ্ছে মন
একজন ড্রেজার চাই জরুরি প্রয়োজন।
শান্তি…
কোথায় পাব শান্তি কেউ দেবে কি খোঁজ
আমি সুখের দামে দুঃখ কিনি রোজ।