রানা হোসেন-এর কবিতা

রাসূল পথে মুক্তি


১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭

রাসূল আমার রাসূল তোমার
রাসূল আলো যাত্রী
খোদার নামে ইসলাম জাগে
কাটে আঁধার রাত্রি।
রাসূল আমার রাসূল তোমার
রাসূল প্রাণের বাঁকে
জাগলো মুসিলম জাগলো বিশ্ব
খোদার নামে ডাকে।
রাসূল আমার রাসূল তোমার
রাসূল নামে ভক্তি
ইমান আনি আল্লাহ পথে
ভাঙবে জালিমের শক্তি।
রাসূল আমার রাসূল তোমার
দেখো মদিনার উক্তি,
আল্লাহ নামে নামাজ পড়ি
রাসূলের পথেই মুক্তি।