আহসান হাবিব বুলবুল-এর কবিতা
স্বপ্ন এখন টাকার গাছ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬
সবার একটাই টার্গেট টাকা
টাকার পেছনে ছুটছে মানুষ
এ যেন নিরন্তর ছুটে চলা।
শিক্ষার উদ্দেশ্যও এখন টাকা।
সাহিত্য দর্শন অবকাশ- এসব নিয়ে
ভাবছে না কেউ;
সবার চাই টাকা!
টাকা দিয়ে সুখ কিনে নিতে চায় তারা।
কিন্তু টাকা কি সুখ দিতে পারে-
এমন প্রশ্ন করার সৎ সাহস
হারিয়ে ফেলছি আমরা।
স্বপ্ন এখন টাকার গাছ!
টাকার নেশা কি আমাদের
কবর পর্যন্ত নিয়ে ছাড়বে!