আফসার নিজাম-এর কবিতা
আসাদের শুদ্ধতার নূর
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫
দুর্গমী জাহাজের ভেতর থেকে আজান ভেসে আসে
তন্দ্রাচ্ছন্ন ঘোরের সময়ের ভেতর থেকে ঘুম নিয়ে যায়
জাহাজের মাস্তুলে উঠে আসে এক কবিতার মিউজিক
তন্দ্রার ভেতর জাগিয়ে তোলে নাবিকের নিমজ্জিত মন
তারপর সুললিত কণ্ঠের হুইসেল বাজিয়ে হাঁক দেন
‘ডুবাই কামরান চললাম, সামনেই মুক্তির সংগ্রাম’
মুক্তি মানেই শুধু মাটি নয়
আকাশ বাতাস পানি নয়
সমুদ্র পাহাড় বনবনী নয়
ইজ্জত আব্রু ঈমান আর সর্বোচ্চ সাংস্কৃতিক উন্নয়ন
প্রাণ প্রকৃতি ও মানুষের ইনসাফ কায়েমের সংগ্রাম
তারপর কবিতার ভেতর দিয়ে, গানের ভেতর দিয়ে
সাহিত্য সংস্কৃতির ভেতর দিয়ে আসাদ জ্বালিয়ে দেন
লাল লাল বর্জ্য আগুন আর শুদ্ধ শাদা শুদ্ধতার নূর।