কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেতা বেলাল, শংকামক্ত নন
টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। দলকে প্রশ্নবিদ্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো। কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত। বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়বো, ভোটের মাঠ ছাড়বে না। সেরা ভোট হবে। প্রত্যাশা আকাশচুম্বি। যদিও যাওয়ার পথে একদল অসৎ লোক বেশি ভাড়া নিয়েছে, তবে সবাই নিরাপদে বাড়ি গেছেন।
ভোটের সময় নগদ টাকা বহনে কোনো নির্দিষ্ট সীমা নেই: ইসি
ভোটের সময় নগদ টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। টাকার উৎস (সোর্স) ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন? এমন প্রশ্নে সচিব বলেন, “টাকা যদি বৈধ হয় এবং তার উৎস সঠিকভাবে দেখানো যায়, তাহলে সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যে কেউ যে কোনো পরিমাণ টাকা বহন করতে পারবেন।”
তিনি আরো বলেন, “ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর টাকা অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর বেলাল উদ্দিন প্রধান
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আটক বেলাল, শংকামক্ত নন
মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর): সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হয়ে পুলিশি হেফাজতে থাকা ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর বেলাল উদ্দিন প্রধানকে বুকের ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে চারটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিভাগের ১ নম্বর বেডে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে ভর্তি ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ হরিপদ রায় জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষার নিরীক্ষা চলছে এরপরই বলা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা।
তার চিকিৎসায় থাকা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো শংক্রামুক্ত নন। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তার এনজিওগ্রাম করতে হবে কিনা। তবে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছে।
বুধবার সকাল ১০:৫৫ এ ইউ এস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে তাকে একটি ব্যাগ ভর্তি টাকা সহ হেফাজতে নেয় সৈয়দপুর থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই ব্যাগে ৫০ লাখেরও বেশি টাকা আছে যা তার গার্মেন্টস ব্যবসার। এদিকে শাহজালাল বিমান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানিয়েছেন কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ঐ টাকা ভর্তি ব্যাগ নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেয়া হয়েছিল।
এ সময় তার থাকা ওই ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে পুলিশ শাহজালাল বিমানবন্দর এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাজীব হাসান জানান, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে কি পরিমান টাকা বহন করতে পারবে তার কোন সীমাবদ্ধতা নেই।
এদিকে এক প্রেস ব্রিফিংয়ে জামাতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল ইনসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ব্যক্তিগত ব্যবসার টাকা নিয়ে তিনি পরিবহন করেছিলেন। এ ব্যাপারে অপত্য তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, প্রাপ্ত টাকা এবং তার উপস্থাপিত নথিপত্র গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে
ঘটনাটি হস্তান্তর করা হবে। এরপর সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।