বেরোবির কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন


৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৭

রংপুর সংবাদদাতা : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর বুধবার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শওকাত আলী। নবনির্মিত দ্বিতীয় তলায় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার পাশাপাশি লাইব্রেরি, খতিব ও মুয়াজ্জিনের জন্য অফিস কক্ষের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় মসজিদের সম্প্রসারণের ফলে শিক্ষার্থীসহ সকল মুসল্লি বৃহৎ পরিসরে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতে মসজিদটিকে তৃতীয় তলায় সম্প্রসারণ করা হবে এবং পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, ছাত্রপরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মোহাম্মদ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।