হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
সোনার বাংলা অনলাইন
২৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৭
২৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৭
শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার বেলা দুইটা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেয়া হয়।
ওই পোস্টে বলা হয়, দুপুর ২ টা থেকে সারাদেশে অবরোধ। আগামীকাল দুপুর ২ টা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান।
হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের