শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতে আমীরে জামায়াত

সোনার বাংলা অনলাইন
২১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬

২১ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

২১ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কবর জিয়ারত করেন।রোববার বাদ ফজর অনুষ্ঠিত এ কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফারহাদ সহ জামায়ত ও শিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।- তারিখঃ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.

 

শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতে আমীরে জামায়াত

সম্পর্কিত খবর