মোশাররফ হোসেন খান-এর কবিতা

দরোজা


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯

দরোজাটা খুলে রাখা ভালো।
হয়তো কেউ আসবে
অথবা কেউবা বের হবে।

বলা তো যায় না…
রাত-বিরাতে কখন কার
আসা-যাওয়ার প্রয়োজন হয়।

পৃথিবীর দরোজাটা খোলা ছিল বলে
তুমি আসতে পেরেছ
যাবার দরোজা খোলা ছিল বলে
সে যেতে পেরেছে।

অতএব দরোজাটা খুলে রাখা ভালো।