ফরিদ সাইদ-এর কবিতা

শরীফ ওসমান হাদি


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮

দস্যু দাদার প্রাণহরাতে
ঝুলে থাকে বাংলাদেশি
এদের সাথেই ক্ষ্যামতাবানের
কুলক্ষণে ঘেঁষাঘেঁষি।

স্বৈরাচারী ফন্দি এঁটে
আবাদ করে ফ্যাসিবাদী
নষ্ট নাটাই ভাঙতে তখন
জেগে ওঠেন ওসমান হাদি।

জুলাইযোদ্ধা এই হাদিরা
জন্মেছে আজ ঘরে ঘরে
বুলেট বোমা রুখে দিয়ে
গড়বে এদেশ নতুন করে।

তাই তো শরীফ ওসমান হাদি
ইনসাফ কায়েম চেয়েছিলেন
বুকের তাজা রক্ত ঢেলে
স্বদেশপ্রেমের প্রমাণ দিলেন।

বাংলা ভাষায় নবীপ্রেমের কবিতা ও গান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

প্রতিশোধ নয়, উদারতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬

সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

গ্রন্থ পরিচিতি
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০