সংগঠন সংবাদ
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর মতবিনিময়
হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) : পাটগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লালমনিরহাট-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মু. আনোয়ারুল ইসলাম রাজু।
গত সেমবার (১ ডিসেম্বর) সকালে পাটগ্রাম শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ শোয়াইব আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনোয়ার হোসেন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর মো. সোহেল রানা, পৌর সেক্রেটারি মো. মিরু হাসান, পাটগ্রাম উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মো.মাসুদ আলম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনিসুর, পাটগ্রাম উপজেলা শিবির সভাপতি আলমগীর খোরশেদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক সাফিউল ইসলাম সাফি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক তৌফিকুল সজিব, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা।
৫ ডিসেম্বর লালদিঘীর বিশাল সমাবেশ সফল করুন
মুহাম্মদ ইমরান সোহেল, চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে শুক্রবারের ( ৫ ডিসেম্বর) ঐতিহাসিক লালদিঘী ময়দানে জামায়াতসহ ৮ দলের বিশাল সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর বিভিন্ন থানায় মিছিল করেছে। গত সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে চকবাজার অলি বেগ খাঁ মসজিদ মোড়ে একটি মিছিল করেছে নেতাকর্মীরা। মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এতে বক্তব্য দেন চকবাজার থানার নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াছ ও এরশাদ উল্লাহ প্রমুখ। এছাড়া সদরঘাট থানা, পাঁচলাইশ থানা, চান্দগাঁও থানায় মিছিল করেছে নেতাকর্মীরা।
বগুড়ায় জামায়াতের গণমিছিলে জনতার ঢল
মিনাজুল ইসলাম মিজান, বগুড়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্চ ফর দাঁড়িপাল্লা স্লোগানে নিজের জনপ্রিয়তা জনগণের সামনে তুলে ধরলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। গত শনিবার (২৯ নভেম্বর) দুপচাঁচিয়া পৌরসভা হতে তালোড়া পৌরসভা পর্যন্ত এ গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় মার্চ ফর দাঁড়িপাল্লা দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে তালোড়া পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়। তালোড়া রেলস্টেশন এলাকায় বগুড়া-৩ আসন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুর নূরের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কেএম হেলালুল ইসলাম ও সহকারী সেক্রেটারি ফরিদ উদ্দিনের পরিচালনায় মার্চ ফর দাঁড়িপাল্লা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্টজনদের সাথে এমপি প্রার্থী ইজ্জত উল্লাহর মতবিনিময়
নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : ‘তারুণ্যের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক’- এ স্লোগানে বিশিষ্ট বক্তিদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
গত শুক্রবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা উন্নয়ন ফোরাম ঢাকার আয়োজনে জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে মোহাম্মদপুর উত্তর থানা আমীর মো. মনিরুজ্জামান শামীমের সঞ্চালনায় কাঁটাবন কেন্দ্রীয় জামে মসজিদের লাইব্রেরির হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা উন্নয়ন ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, সাতক্ষীরা জেলা আমীর উপাধক্ষ্য শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজয়েত আলী, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ডা. কাজী ইসমাইল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, ড. তৈয়বুর রহমান, কলারোয়ার শিবিরের সাবেক সভাপতি আমজাদ হোসেন, খুলনা জেলা সাবেক শিবিরের সভাপতি আব্দুর রহিম, সংগীতশিল্পী মিলাদুল ইসলাম, তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি হাসানুল বন্না, হাফেজ আব্দুল কুদ্দুস, সাংবাদিক নুর ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, আহসান হাবিব ইমরোজ, সাংবাদিক আজিজুর রহমান প্রমুখ।