সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ
২১ নভেম্বর ২০২৫ ২০:৪৮
শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।
২১ নভেম্বর (জুম’আ বার) বিকেল ৩টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস এর পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেলা ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকসহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি,তারিখ: ২১ নভেম্বর ২০২৫ খ্রি.
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ