হাসিনার দীর্ঘদিনের বড় বড় অপশক্তি আজ কোনো কাজে আসেনি : শামীম সাঈদী
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৩
আনোয়ার হোসেন, ভান্ডারিয়া : আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, শেখ হাসিনার ১৬ বছরে অনেক বড় বড় শক্তি দেখিয়েছেন, কিন্তু কোনো শক্তি আজ তার কাজে লাগেনি। ক্ষমতার দাপটে তিনি অনেক অন্যায় করেছেন আল্লাহ উত্তম বিচারক।
গত সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমির হোসেন খান। পথসভায় আরো বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম। এ সময় ভান্ডারিয়া ও উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও হাজারো এলাকাবাসী উপস্থিত ছিলেন।