আবদুল হালীম খাঁ-এর কবিতা

জননেতা


২১ নভেম্বর ২০২৫ ১১:০৭

জনগণের নেতা ডা. শফিকুর রহমান
দেশে-বিদেশে সবাই তার গাইছে গুণগান।
কর্মে তরুণ বীর মুজাহিদ সাচ্চা স্বাধীনচেতা
তিনিই এখন বাংলাদেশের সবার সেরা নেতা।
গণমানুষের কাজ তিনি করছেন দিবস-রাতি
গরিব-দুঃখী বেকার ভাসমান সবার তিনি সাথী।
ঘর পুরে গেছে যাদের বানে যারা যায় ভেসে
তাদের কাছে যাচ্ছেন তিনি সাহায্য নিয়ে হেসে।
স্বহারার মুছে দিচ্ছেন চোখের তপ্ত জল।
সাহায্য দিয়ে-আশা দিয়ে বাড়াচ্ছেন বুকে বল।
ক্ষুধার্তদের মুখে তিনি তুলে দিচ্ছেন ভাত
গণমানুষের চিন্তায় তিনি জাগেন সারারাত।
আজো যাদের ঘরে রয়েছে আঁধার কালো রাতি
তাদের ঘরে জে¦লে দিচ্ছেন আশা আলোর বাতি।
আজো যারা দুঃখ কষ্টে মরছে ধুঁকে ধুঁকে
সেখানে গিয়ে তাদের তিনি টেনে নিচ্ছেন বুকে।
তার কাছে দেশবাসী সবাই আপনজন
সকল জনের বন্ধু তিনি আকাশ উদার মন।
তার কাছে জাতপাতের নেই যে ভেদাভেদ
মনে নেই তার হিংসা ঘৃণা ক্ষোভ ক্লেদ।
হাজার বছর পর পেয়েছি সুযোগ্য রাহবার
বিশ্বজোড়া খ্যাতিভরা এমন কে আছে আর!
টেকনাফ থেকে তেঁতুলিয়া সবার বন্ধু তিনি
সবার কাছে যান ছুটে যখন তখন যিনি।
কর্মে সদা তরুণ তাজা সাচ্চা নওজোয়ান
জনদরদি দেশপ্রেমিক ডা. শফিকুর রহমান।
বাংলাদেশে তার মতো নেতা কে আছে আর
হাজার বছর পর দেশ পেয়েছে সুযোগ্য রাহবার।
বাতিল ভুয়ার রাম রাজত্ব হয়ে গেছে শেষ
এবার আমরা মনের মতন গড়ব বাংলাদেশ।
ডাকছেন তিনি জনতাকে দুই হাত তুলে
অতীতের সব ভেদাভেদ হিংসা যান ভুলে।
আসুন ভাইবোন সবাই গড়ি বাংলাদেশ
এখানে আর রবে না কোনো হিংসা-বিদ্বেষ।
দেশ গড়ার ডাক দিয়েছেন ডা. শফিকুর রহমান
আসুন চাষি শ্রমিক মজুর বেকার মজলুমান।
আসুন মাঝি জেলে তাঁতি কুমার কামার
আসুন ধোপা নাপিত মুচি মালি চারলি চামার।
উৎপীড়িত বঞ্চিত যারা পায়নি অধিকার
সারা জীবনে মরছে যারা করে হাহাকার।
এসো এসো সবাই মিলে গড়ি বাংলাদেশ
অতীতের দুঃখ কষ্ট সব মুছে করি শেষ।
লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের মাটি
সোনা মণি মুক্তার চেয়ে হাজারগুণে খাঁটি।
এ দেশে আর কেউ রবে না খাদ্য বস্ত্রহীন
সবার মুখে ফুটবে হাসি কাটবে সুখে দিন।
কেউ রবে না ভাসমান কেউ রবে না বেকার
হিসাব মতো সবাই পাবে সমান অধিকার।
লুটপাট হবে না দেশে থাকবে না অনাচার
অকারণে জেলহাজতে ফাঁসি কারো হবে না আর।
সবার প্রিয় নেতা ডা. শফিকুর রহমান
দেশ-বিদেশের সবাই তার গাইছে গুণগান।
মানুষের দুঃখে সদা কাঁদে তার প্রাণ
তাই তো তুরস্কেও তিনি পাঠিয়েছেন ত্রাণ।
মানুষে মানুষের দেশে দেশে ভেদাভেদ করতে লীন
দেশের কল্যাণের জন্য ছুটে গিয়েছেন চীন।
দুয়ারে এসেছে সময় ডাকছেন রাহবার
দেশ জনতার ভাগ্য গড়ার সময় এবার।
এবার আকাশে উড়াবো সবাই বিজয় নিশান
মুক্ত কণ্ঠে গাইবো আমরা ইসলামের গান।
হাজার বছর পর পেয়েছি আমরা সুযোগ্য রাহবার
আমরা তাই তার নেতৃত্বে দেশ গড়বো এবার।
লাখো শহীদের রক্তে রাঙা উঠেছে ফুটে ভোর
শয়তানেরা পালিয়ে গেছে কেটেছে রাতের ঘোর।
দিকে দিকে রব উঠেছে আল্লাহু আকবর
তাই শুনে বাতিলদের শরীরে উঠেছে জ¦র।
সারা বাংলার গ্রামগঞ্জে পড়ে গেছে সাড়া
মর্দে মুজাহিদ সবাই কোমর বেঁধে দাঁড়া।
দেশজুড়ে সবার মুখে দীন ইসলামের গান
ডাক দিয়েছেন ডা. শফিকুর রহমান।