মুকুল হোসেন-এর কবিতা
আগামীর বাংলাদেশ
২১ নভেম্বর ২০২৫ ১১:০৪
এমন একটি দেশ চাই
যে দেশে কলহ নাই,
এমন একটি দেশ চাই
যে দেশেতে শান্তি পাই।
এমন একটি দেশ চাই
যে দেশে কেউ সুদ না খায়,
এমন একটি দেশ চাই
যে দেশে কেউ ঘুষ না চায়।
এমন একটি দেশ চাই
যেথায় কেউ চাঁদা না চায়,
এমন একটি দেশ চাই
যে দেশে ন্যায়বিচার পায়।
এমন একটি দেশ চাই
যে দেশে-তে ধর্ষণ নাই,
এমন একটি দেশ চাই
যে দেশেতে সম্মান পাই।
এমন একটি দেশ চাই
যে দেশে দুর্নীতি নাই,
এমন একটি দেশ চাই
গণতান্ত্রিক সরকার চাই।