রানা হোসেন-এর কবিতা
কুরআন পাখি
২১ নভেম্বর ২০২৫ ১১:০৪
কুরআন পাখি মুক্তি পেলেন
মহান আল্লাহর ডাকে,
জান্নাতে যে যাবেন তিনি
ফেরেশতারা তাকিয়ে থাকে।
আল্লাহর কাছে সঁপে দিলাম
হে মহান প্রজ্ঞাময়,
কবর দেশে এ মানুষটি
আপনার নজর রয়।
আল্লাহর পথে জীবন দিছে
সাঈদ নামের ফুল
ফেরদৌসের ঘ্রাণমাখা শরীর
খুশবুতে সে মশগুল।
মিথ্যে পথে চলত যারা
বাধা দিতেন তিনি,
কুরআনের আলো
উদ্দীপন করতো
যাদের দিয়েছেন যিনি।
ঈমানদার কি করতে পারে
কোনো কারাগারের ভয়,
যত মারুক অন্যায়ভাবে
হয় না ন্যায়ের পরাজয়।