বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ আগস্ট থেকে সুস্থধারার রাজনীতি শুরু হয়েছে –শিবির সভাপতি জাহিদুল ইসলাম


৬ নভেম্বর ২০২৫ ২০:৪৩

মেহেরপুর সংবাদদাতা : বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ আগস্ট থেকে সুস্থধারার রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। গত বুধবার (২৯ অক্টোবর) দাওয়াতুল ইসলাম ট্রাস্ট জামে মসজিদে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকবে। সৎ এবং খোদাভীরু নেতৃত্ব গড়ার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির ছাত্রদের মাঝে কুরআন, হাদিস, ইসলামী সাহিত্য নিজস্ব পাঠ্য বই এবং দেশ গড়ার কাজে প্রশিক্ষণ দিয়ে থাকে। ছাত্রশিবির সকল ছাত্রদের মাঝে দাওয়াতি কাজ করে থাকে, শিবির হাতছানি দিয়ে ডাকছে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র গঠন পর্যন্ত এক একটি ছাত্র যেন নেতৃত্ব দিতে পারে সেই হিসেবে ছাত্রদের গড়ে তোলার কাজ করছে। জুলাইয়ের বিপ্লবে ইসলামী ছাত্রশিবিরের সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে, যা দেশ এবং বিশ্ববাসী দেখেছে। স্বৈরাচার সরকার পালিয়েছে কিন্তু এখনো বসে আছে তাদের দোসররা।
মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায়িক সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মেহেরপুর পৌর আমীর ও সাবেক জেলা সভাপতি সোহেল রানা (ডলার), অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান।