তালায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ


৬ নভেম্বর ২০২৫ ২০:৪২

নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি বাজারে আগুনে পুড়ে ভস্মিভূত দোকান ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাতক্ষীরা তালা খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি বাজারে আগুনে ভস্মীভূত ৭ দোকান ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা নগদ অর্থ দেয়া হয়। অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহামুদুল হক। সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা ইউনিয়ন আমীর মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন আমীর মাওলানা আকবর হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মহিউদ্দিন, তালা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম। তালা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু। ইউপির সদস্য আওরঙ্গজেব হোসেন, ইউপি সদস্য বাইজিদ হোসেন সাংবাদিক নূর ইসলামসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৩০ আক্টোবর (বৃহস্পতিবার) রাত ৩টায় দোকানগুলোয় আগুন লাগে। তালা ও ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ৭টা দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়।