করতে চায়–মো. নূরুল ইসলাম বুলবুল
২৪ অক্টোবর ২০২৫ ০৯:৫০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। জামায়াত ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। যেই বাংলাদেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।
গত সোমবার (২০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেবল যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার আগে যুবসমাজকে নানারকম প্রলোভন দেখিয়ে ক্ষমতায় বসে দুর্নীতি-চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যুব সমাজের কল্যাণে কিছুই করেনি। বরং যুবসমাজকে ধ্বংস করতে তাদের হাতে মাদক আর অস্ত্র তুলে দিয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্র যুবসমাজের জন্য কিছুই না করলেও যুবসমাজ রাষ্ট্রের প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্যের সাথে যুবসমাজের রক্ত লেগে আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবকদের অবদান অনস্বীকার্য।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর উত্থাপিত, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা, মেহনতি মানুষের দাবি।
এই ৫ দফা দাবি আদায় হলে শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র-জনতা সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ৫ দফা দাবি আদায়ের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচনা করতে হবে।
দেবীনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।