মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলন


২৪ অক্টোবর ২০২৫ ০৯:৪৩

মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সময় ও সম্পদের কুরবানি দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক রুকন ভাই ও বোন মাঠে ময়দানে আরো সক্রিয় ভূমিকা পালন করে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।
গত শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজনগর উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল মান্নান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস নোমান, মাওলানা ইসলাম উদ্দিন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।