কুষ্টিয়ার মিরপুর  উপজেলা শাখা জামায়াতের প্রতিবাদ

সোনার বাংলা অনলাইন
২২ অক্টোবর ২০২৫ ১৯:২৭

জাতীয় পার্টির একাংশের মহাসচিব বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

কুষ্টিয়া সংবাদদাতা
জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর) মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকনের বক্তব্যে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখা। বুধবার বিকেলে সংগঠনটির উপজেলা শাখার প্রচার বিভাগ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়- গতকাল (২২ অক্টোবর) মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে এক জনসভায় জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন তাঁর বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে নিয়ে অশালীন, অসভ্য এবং অসত্য ভাষায় কথা বলেছেন। আমরা মনে করি এটি চরমতম রাজনৈতিক বেয়াদবি। তাঁর এ ধরনের উস্কানিমূলক বক্তব্যে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার পাশাপাশি প্রশাসন ও সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
বাংলাদেশ জামায়াতে— এই দায়িত্বহীন, অশালীন উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যে কোনো রাজনৈতিক নেতা সভা-সমাবেশে এমন বক্তব্য প্রদান করতে পারেন না, এতে শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে উল্লেখ করেন তারা।
অবিলম্বে আহসান হাবিব লিংকনের বক্তব্যের জন্য প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা প্রার্থনার দাবি করেন সংগঠনটি। আগামীতে বক্তব্য দেয়ার ক্ষেত্রে শালীনতার মানদণ্ড বজায় রাখারও আহ্বান জানানো হয়।