দাবি আদায়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ
১৬ অক্টোবর ২০২৫ ১৪:২২
মুন্সীগঞ্জ সংবাদদাতা : শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ দেওয়ার দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।
গত রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় আদর্শ শিক্ষক ফেডারশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, সহকারী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী, মুন্সীগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি আব্দুর রহিম সরকারসহ শিক্ষক নেতৃবৃন্দের ও জেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।