শেখ মিজানুর রহমান মিনু-এর কবিতা

সংগ্রামী নেতা


১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৫

গোলাম আযম
গোলাম আযম
মজলুমেরই ছিল আপনজন,
নাস্তিকদেরই আতঙ্ক ছিল,
আর ছিল বাতিলেরই যম॥
সংগ্রামী নেতা ভাষাসৈনিক
কুরআন-হাদিস চর্চা করতো দৈনিক,
দীন কায়েমে ব্রত থেকে
একটুও সে ছাড়েনি দম॥
স্বৈরাচারিণীর রোষানলে
পড়ে যেতে হলো ঢাকা জেলে
সেখানেও তো থামেনি কলম
চালিয়ে যেতে ছিল হরদম।